শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘দেশের সবাইকে মাওলানা ভাবলে চলবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘যে দেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, সে দেশের সবাইকে মাওলানা ভাবলে ভুল হবে। এমনই মন্তব্য করেছন ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন, করবেন। ভবিষ্যতে ইনশা আল্লাহ কেউ তার কিছু করতে পারবে না। কারণ আল্লাহ তায়ালার ছায়া রয়েছে তার ওপর।

বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার বাস্তব রূপ শত ভাগ এদেশের মানুষকে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ফারুক নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার সাথে ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওয়াকিল উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাসার, গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি হাজি সুলতান, সাধারণ সম্পাদক হাজী হেদাযেত উল্লাহ, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ