সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

ঝালকাঠিতে কোটি টাকা হাতিয়ে উধাও বীমা কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভালো বেতনে চাকরি এবং বীমা কার্যক্রমের প্রলোভনে ঝালকাঠিতে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে এক বীমা কোম্পানি।

মার্কেন্টাইল ইনসিওরেন্স কোম্পানি নামে নামসর্বস্ব একটি সাইনবোর্ড দিয়ে এতদিন প্রতারণা চালিয়ে আসছিল তারা। গ্রাহকদের জামানতের টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছেন কোম্পানির দুই কর্মকর্তা মো. জাকির হোসেন ও গোলাম মাওলা সাফিন।

গতকাল সোমবার কোম্পানির অফিসে তালা ঝুলতে দেখে কর্মচারীরা অফিসের সামনে জড়ো হয়।

এ ঘটনায় গ্রাহক ও কর্মচারীদের সাথে প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে বীমা কোম্পানিটির জিএম ফয়সালকে। তবে এ ঘটনায় মামলা নেয়নি সদর থানা তাই আদালতে অভিযোগ দায়েরের চেষ্টা চলছে।

ভুক্তভোগী কর্মচারীরা জানায় আকর্ষনীয় বেতন প্রস্তাবে গত বছরের সেপ্টেম্বর স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় মার্কেন্টাইল ইনসিওরেন্স কোম্পানি। বিজ্ঞপ্তি অনুযায়ী আড়াইশ বেকার যুবক-যুবতীকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয় তারা।

কর্মচারীরা বলছেন, কোম্পানীটি জামানতের নামে নিজে বা স্বজনদের বীমা করাতে বাধ্য করেছে কর্মচারীদের। সেই সাথে শত শত গ্রাহকের কিস্তি সংগ্রহ করতে হয়েছে তাদের। এছাড়াও নিয়মিত অফিস হাজিরা দিয়েও চার মাস বেতন পাননি তারা।

এর পরই কোম্পানিটির নিবন্ধন এবং জামানত সংগ্রহে তাদের বৈধতার বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ