সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

জাতীয় পরিচয়পত্রের সার্ভারে ত্রুটি, সেবা পাচ্ছে না জনগন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সঙ্গে সংযুক্ত হওয়া যাচ্ছে না। তাই গত ১০ জানুয়ারি থেকে এ সংক্রান্ত সেবা পাচ্ছেন না নাগরিকরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। জনরোষের শিকার হচ্ছেন কর্মকর্তারা

এ বিষয়ে কয়েকজন জেলা ও উপজেলা কর্মকর্তা বলেন, জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সঙ্গে সংযুক্ত হওয়া যাচ্ছে না। সে জন্য জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন, হারিয়ে যাওয়া কার্ড প্রিন্ট, ভোটার এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরসহ অন্যান্য সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

তবে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারিগরি ত্রুটির কারণে কিছুটা সমস্যা হয়েছে। সোমবার সমস্যার কিছুটা সমাধান হয়েছে। এদিন জাতীয় পরিচয়পত্র যাচাই করা সম্ভব হয়েছে। আজকালের মধ্যে বাকি সমস্যা থাকবে না বলে আশা করি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আব্দুল বাতেন বলেন, সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। বাকিটা দু-এক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেয়া হয়। আর কেন্দ্রীয়ভাবে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবনে এ সেবা দেয়া হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ