সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

হুইল চেয়ারে করে আদালতে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে হুইল চেয়ারে করে।

দুর্নীতি মামলায় হাজিরা দিতে সোমবার দুপুরে কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে আনা হয় খালেদা জিয়াকে।

দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে আজ সোমবার (২১ জানুয়ারি)।

১৩ জানুয়ারি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ দিন ধার্য করেন।

বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে দুপুর ১২টা ২০ মিনিটে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বেলা ১টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ