সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

হাসপাতালে দুদকের অভিযান, ৪০ শতাংশ ডাক্তারই অনুপস্থিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আটটি জেলার ১০টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানের সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়।আজ  সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ঢাকাসহ আট জেলার ১০টি সরকারি হাসপাতালে দুদক একযোগে অভিযান চালায়। এই হাসপাতালগুলোতে ২৩০ জন ডাক্তারের মধ্যে ৯২ জনই অনুপস্থিত ছিলেন।

এটা হিসেবে ৪০ শতাংশ হয়। ঢাকার বাইরে যে সাত জেলায় আটটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে ১৩১ চিকিৎসকের মধ্যে ৮১ জনই অনুপস্থিত ছিলেন, যা হিসেবে প্রায় ৬২ শতাংশ। দুদক ডিজি এ সময় আরও বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ