মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


সৌদি থেকে দেশে ফিরলেন আরও ৮০ নির্যাতিত নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে দেশে ফিরলেন নির্যাতনের শিকার আরও ৮০ নারী।

রোববার (২০ জানুয়ারি) রাতে এয়ার এ্যারাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

নির্যাতিতরা সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে ছিলেন। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেয় ওই ক্যাম্পে।

এসকল নারীদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময় কর্মসংস্থানের খোঁজে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু অমানুষিক নির্যাতনের তোপে  দেশে ফিরলেন।

গত ৮-১৩ জানুয়ারি সৌদি আরব থেকে ৩২৪ নারী দেশে ফিরেছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হয় তাদরে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ