সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

‘আ. লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনের দিন তোজাম্মেল হক নিহতের ঘটনার প্রতিবাদে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলার হাট এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আজ সোমবার (২১ জানুয়ারি) বিকালে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মির্যা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আওয়ামী লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি। ভবিষ্যতেও তারা জনগণের ভোটে নির্বাচিত হবে না। মানুষ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে।

মির্জা ফখরুল আরো বলেন, ৩০ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি। জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে তারা তাদের ভোটের অধিকার হারিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোজাম্মেলকে নির্বাচনের দিন নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

সমাবেশে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ