সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

মান বিবেচনায় ৪ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে রেস্তোরাঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেস্তরাঁর মান বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার উদ্যোগ নিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ক্যাটাগরি চিহ্নিত হচ্ছে চারটি ভাগে। পরীক্ষামূলকভাবে দুই ক্যাটাগরিতে রাজধানীর ৫৭টি রেস্তরাঁর তালিকা করা হয়েছে বলে জানা যায়। পর্যায়ক্রমে সারাদেশে কার্যকর হবে এই উদ্যোগ।

রাজধানী ঢাকাসহ সারাদেশে রেস্তরাঁয় নিম্নমান ও অস্বাস্থ্যকর খাবারের অভিযোগ পুরোনো। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও পরিস্থিতির উন্নতি নেই। এমন অবস্থায় মান বিবেচনায় রেস্তরাঁগুলোর গ্রেডিং পদ্ধতি চালু করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে এ প্লাস ও এ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রাজধানীর ৫৭টি রেস্তোরাঁকে। মোট ১০০ নম্বরের মধ্যে ৯০ পাওয়া এ প্লাস ক্যাটাগরির ১৮টি রেস্তরাঁ পেয়েছে সবুজ স্টিকার।

আর ৮০ বা এর চেয়ে বেশি নম্বর পাওয়া ৩৯টি রেস্তরাঁ পেয়েছে নীল স্টিকার। এর বাইরে বি ও সি ক্যাটাগরির তালিকাও করা হবে। এসব রেস্তোরাঁ পাবে হলুদ ও কমলা রঙের স্টিকার।

প্রাথমিকভাবে ৫৭টি রেস্তরাঁর তালিকা প্রকাশ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জানান, হলুদ স্টিকারের রেস্তোরাঁকে মান উন্নয়নে তিন মাস সময় দেয়া হবে। আর কমলা বর্ণের রেস্তোরাঁ পাবে এক মাস। এ সময়ে অবস্থার উন্নতি না হলে বাতিল হবে লাইসেন্স। গ্রেডিং পদ্ধতিতে খাবারের মান, পরিবেশ ও পরিচ্ছন্নতার শর্ত বেঁধে দেয়া হয়েছে। একে স্বাগত জানিয়েছেন রেস্তরাঁ মালিকেরা।

রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন ও সচিবালয় এলাকার রেস্তরাঁর মান গত বছরের এপ্রিল থেকে পর্যবেক্ষণ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গ্রেডিংয়ের আওতায় আসা রেস্তরাঁ সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে তৈরি হচ্ছে মোবাইল অ্যাপস। এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটেও পাওয়া যাবে তালিকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ