শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভূমধ্যসাগরে লিবিয়াগামী জাহাজডুবি; ১৭০ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগরে দুটি জাহাজডুবিতে ১৭০ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বরাতে বিবিসি জানায়, জাহাজে করে তারা লিবিয়ায় যাচ্ছিল।

ইউএনএইচসিআর ছাড়াও ইতালিয়ান নৌ-বাহিনী লিবিয়া উপকূলে ১১৭ জন যাত্রীবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে।

ইউএনএইচসিআর এর মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলেন, ‘প্রাণে বেঁচে ফেরা তিন আরোহী আমাদের জানিয়েছেন লিবিয়ার উদ্দেশে যাত্রা করা ওই জাহাজে ১২০ জন অভিবাসী ছিলেন।’

গত বছর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ২ হাজার ২০০ জনের বেশি অভিাবসীর মৃত্যু হয়।

এ ঘটনার পর ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ইউরোপ যাওয়ার পথে গত বছর সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আমরা সব দেখেশুনে চোখ বুজে থাকতে পারি না। সাগরে এমন মৃত্যুর মিছিল থামাতে হলে আমাদের কোনো চেষ্টা বাদ রাখা উচিত না।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ