সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

রোহিঙ্গাদের দেখতে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ বাংলাদেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

রোহিঙ্গা সমস্যার কেন্দ্র মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও বাংলাদেশে ইয়াংহি লির ১১ দিনের সফর শুরু হয়েছে ১৪ জানুয়ারি। শনিবার থাইল্যান্ড থেকে তার ঢাকায় আসার কথা।

এ সফরে তিনি কক্সবাজারের পাশাপাশি নোয়াখালীর ভাসানচরেও যাবেন।

জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, জাতিসংঘের এ বিশেষ দূত চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন।

এদিকে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করলেও মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে সেখানে প্রবেশ করতে পারছেন না জাতিসংঘের বিশেষ দূত।

সফর শুরুর আগে এক বার্তায় ইয়াংহি লি বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি এখনও দেশটির সরকারের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি এবং আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ