শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যে কোনো মূল্যে মাদক দমন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তাই যে কোনো মূল্যে আমরা মাদক দমন ও নির্মূল করব।

আজ শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, জঙ্গি নির্মূলে আমরা যেমন সফল হয়েছি তেমনি মাদক নির্মূলেও সফল হব। বর্তমানে মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তাই যে কোনো মূল্যে আমরা মাদক দমন করব।

তরুণ প্রজন্মকে নিয়ে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি বক্তব্যে আরো বলেন, আমরা সুশাসনের জন্য কাজ করছি। এ জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব করব। যে অপরাধ করবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ