শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক সংলাপ চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতিবাচক ফলাফলের লক্ষ্যে অর্থবহ সংলাপে বসতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৮ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতারের অভিযোগের ব্যাপারে পর্যবেক্ষণ জানতে চাইলে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এটা স্পষ্ট যে, নির্বাচন নির্ভুল ছিল না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক জীবনে যতটা সম্ভব ইতিবাচক ফল অর্জনের জন্য দেশটির রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানাচ্ছি আমরা।’

নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতিসংঘ কোনো দূত বা বিশেষ দল পাঠানোর ব্যাপারে আগ্রহী কিনা, জানতে চাইলে অ্যান্তোনিও গুতিয়েরেস বলেন, ম্যান্ডেট বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এমন কোনো তদন্তে যাওয়ার অধিকার আমাদের নেই।’

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে উদারতা দেখিয়েছে সেজন্য জাতিসংঘ ভীষণভাবে কৃতজ্ঞ।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ