শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইহুদিদের জন্য মালয়েশিয়ার দরজা বন্ধ: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ বলেছেন, ইহুদিবাদি ইসরায়েলিদের জন্য মালয়েশিয়ায় আসা উচিত না। যদিও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের জন্য আমাদের দরজা বন্ধ।

আজ শনিবার লন্ডনে অক্সফোর্ড ইউনিয়নে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। অ্যাস্ট্রো আওয়ানি টেলিভিশন এ ভাষণ সরাসরি সম্প্রচার করেছে।

বিশ্ব প্যারা সাঁতার চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন করেছিলেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট ড্যানিয়াল উইলকিনসন।

ড্যানিয়াল উইলকিনসনের জবাবে মাহাথির বলেন, কিছু নির্দিষ্ট লোকের জন্য নিজের সীমান্ত বন্ধ রাখার অধিকার মালয়েশিয়ার রয়েছে। বিশেষ করে সেসব দেশের নাগরিক, যেসব দেশ বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে বলে বোঝা যায়।

মালয়েশিয়ার অঙ্গরাজ্য সারাওয়াকে আগামী জুলাইতে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিশ্বের সবচেয়ে বয়োবৃদ্ধ এই প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আমরা মনে করি তারা বহু ভুল কাজ করলেও শাস্তির মুখোমুখি হতে হয়নি। কারণ কেউই তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস দেখায়নি।

মাহাথির মুহাম্মদ আরো বলেন, ইহুদি রাষ্ট্রটির প্রতিযোগীদের অংশগ্রহণে আর কোনো ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করবে না তার দেশ। এর আগে গত সপ্তাহে তিনি বলেন, ইসরাইলি সাঁতারুরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।

এদিকে ইসরায়েল এ কখা শুনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেছে মাথির মুহাম্মদের উপর।
-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ