শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর আলম রাজু উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভুখণ্ডে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধি হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হয়। তবে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হন।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ জানান, তিনি সংবাদটি পেয়েছেন। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ