শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভেঙে যাবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভেঙে যাবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার  (১৮ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতির অভিজ্ঞাতা থেকে দেখছি- ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টিকারই কথা।তাছাড়া যেখানে বিএনপিতে ভাঙার সুর ধরেছে, সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই।

আগামী জাতীয় উপজেলা নিবার্চনে বিএনপির অংশগ্রহণে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যাগ নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘গণতন্ত্রকে গুরুত্ব দিলে বিএনপি উপজেলা নির্বাচনে নিজ থেকেই আসবে।

জাতীয় নির্বাচনেও যেমন তারা এসেছেন, এ নির্বাচনেও তেমন আসবেন।জাতীয় নির্বাচনে বিএনপিকে ডেকে আনা হয়নি, উপজেলা নির্বাচনেও ডেকে আনা হবে না বলে জানান তিনি।

১৯ জানুয়ারি সমাবেশে নির্বাচনের গণজোয়ারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে গণজোয়ার সৃষ্টি হয়ে স্মরণকালের বিশাল সমাবেশে রূপ নেবে বলেও জানান ওবায়দুল কাদের।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ