শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

অনিয়মের ভিডিও করায় যমুনা টিভির সাংবাদিককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও তার লোকজন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি টিমের সদস্যদের আটকে রেখে মারপিট করেছে। এ অভিযোগে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা যায়া।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরে কলোনী স্টাফ কোয়ার্টার এলাকায় রিয়েল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম জিয়া সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতার হয়েছেন বগুড়া শহরে দক্ষিণ ঠনঠনিয়ার মৃত বদিউজ্জামানের ছেলে রিয়াল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক নুর মুহাম্মদ, প্রতিষ্ঠানের কর্মচারী শহরে নাটাইপাড়ার মৃত রামচন্দ্র দাসের ছেলে পলাশ কুমার দাস ও অপর কর্মচারী শহরে লতিফপুর কলোনীর আশরাফ আলীর ছেলে আরকু।

যমুনা টিভির ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি টিমের স্টাফ রিপোর্টার এসএম জিয়া জানান, তারা টিম নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের কলোনী এলাকায় রিয়াল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আসেন।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিরাময় কেন্দ্রের অনিয়মের ছবি ভিডিও করার সময় হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিচালক নুর মুহাম্মদের নেতৃত্বে ৮-১০ দুর্বৃত্ত তাদের ওপর চড়াও হয়। মারপিট করতে করে আটকে রাখলে সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ