শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

এ নির্বাচনে আ.লীগরই বড় ক্ষতি হয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে তা হলো কোনোমতে যেন হতাশার জন্ম না হয় তার জন্য সজাগ থাকা। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব এখন জাতীয় ঐক্যকে আরও সুসংগঠিত করা।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী টি আই এম ফজলে রাব্বি চৌধুরী’র স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করছেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ তামাশা কেন করলো? আমি বলবো- এতে আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে গেলো। আওয়ামী লীগ এদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের একটি, তাদের গণতন্ত্রের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, কেউ যদি মনে করে এককভাবে সংগ্রাম করে বিজয় লাভ করবেন তাহলে আমি মনে করবো, তিনি সঠিক বিষয়টি উপলদ্ধি করতে পারছেন না। আজকে তাদেরকে (ক্ষমতাসীন) পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনও বিকল্প নেই।

তিনি বলেন, এই নির্বাচন যেটি হয়েছে তা বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে আর কোনও প্রশ্ন থাকে না। দেশে কোনও নির্বাচন হয়নি। এটা একটা তামাশা হয়েছে। প্রহসন হয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ