শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সংরক্ষিত নারী আসনের তথ্য দিতে দলগুলোকে ইসির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের তথ্য জানাতে সংসদে প্রতিনিধিত্ব রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংসদে সংরক্ষিত আসনের বিষয়ে দলগুলো জোটগতভাবে না রাজনৈতিক দল হিসেবে প্রার্থী দেবে তা জানাতে বলা হয়েছে। ৩০ জানুয়ারির মধ্যে ইসিকে এ তথ্য জানাতে হবে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত চিঠিগুলো রাজনৈতিক দলের সাধারণ সম্পাদন ও মহাসচিব বরাবর পাঠানো হয়। আর স্বতন্ত্র এমপিদের নিজ নামে চিঠিগুলো পাঠানো হয়েছে।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পর ২১ কার্যদিবসের মধ্যে ইসিকে জানাতে হবে। আর ইসি ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা প্রস্তুত করবে।

গতকাল সোমবার সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিং এ বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ওইদিন জানা যাবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ