শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘প্রাইমারির শিক্ষকরা সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বরেছেন, এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে পারবেন না।

মঙ্গলবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে ঢাকা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, শিক্ষকদের পেনশন পেতে অনেক সমস্যা হয়, তা দূর করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ভিডিও কনফারেন্সেই স্থানীয় ই্উএনওদের বলেন, যেসব শিক্ষক আগামী দুই মাসের মধ্যে অবসরে যাবেন, তাদের ডাটাবেজ তৈরি করুন। কোনো শিক্ষক পেনশন পেতে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকদের সকাল ৯টার মধ্যেই স্কুলে যাওয়ার নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক স্কুল থেকে বাচ্চারা যেন আর কিন্ডারগার্টেনে বা কেজি স্কুলে না যায়, সে ব্যবস্থা করা হবে। প্রাইমারি স্কুলের মান বাড়ানো গেলে কেজি স্কুলের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে আসবে।

এ সময় প্রাথমিক স্কুলগুলোর প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে এবং এ সংক্রান্ত নীতিমালা তৈরি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ