শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুড়িগ্রামে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিম খাঁ ইউপিস্থ মমিন পাটোয়ারী পাড়া থেকে সাইফুর রহমান সুমন নামে সেনাবাহিনীর এক ভুয়া ক্যাপ্টেনকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩।

গতকাল সোমবার (১৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‍্যাব।

আটক সুমন রাজারহাট এলাকার মুহাম্মদ আলতাব হোসেনের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর কোম্পানির কমান্ডার মো. মোতাহার হোসেন।

তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে গোডাউন কিপার, মালি, অফিস সহকারী, সেকেন্ড লেফটেন্যান্ট সহ বিভিন্ন পদে যোগদানের বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, তার নামীয় ডিজিএফআই এর ভুয়া অসংখ্য ভিজিটিং কার্ড, পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র, মুঠোফোন, বিভিন্ন অপারেটরের ২৩টি সিম কার্ড এবং আরও অসংখ্য জাল কাগজ পত্র উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ জনের অধিক শিক্ষিত বেকারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

-এটি