বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৮৯ প্রাথমিকে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতার ওপর সরকার দলীয় নেতার নৃশংস হামলা দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাজুড়ে নিয়মিত অভিযান ও মনিটরিং চলবে’  হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান ৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা ‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা

‘আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে সমর্থন করে ইরাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, আরব লীগে সিরিয়ার ফিরে আসাকে বাগদাদ সরকার সমর্থন করে। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াই করার পর যখন দামেস্ক সরকারের আরব লীগে ফিরে আসার বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনা চলছে তখন তিনি একথা বললেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে রাজধানী বাগদাদে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।

তিনি বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার উপায় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিরিয়া সরকারের প্রতি সমর্থন দিয়েছি। পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিও আমরা সমর্থন জানিয়েছি। এ বৈঠকেই আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফেরত পাওয়ার বিষয়টিও আমরা আলোচনা করেছি।

২০১১ সালের নভেম্বর মাসে সিরিয়ার বিরোধীদের ওপর দমন-পীড়নের কথিত অভিযোগ এনে আরব লীগ থেকে দামেস্কের সদস্যপদ স্থগিত করা হয়। -পার্সটুডে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ