শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

যতো বড় জয় ততো বড় শঙ্কা: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মুহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের যতো বড় জয় ততো বড় শঙ্কা আছে। বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার (১৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওয়ান ইলেভেনে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করেছেন। দুর্দিন, দুঃসময়ে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দেশের মানুষ।

স্মরণ সভায় বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমূল হকের সভাপতিত্বে সভাপতিত্বে সভায় কৃষক লীগ নেতা এম এ করিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ