শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পটিয়া আল হেরা দাওয়াতি কাফেলার ইসলামি সম্মেলন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক: চট্টগ্রামের পটিয়ায় নব গঠিত অরাজনৈতিক সামাজিক দাওয়াতি সংগঠন আল হেরা দাওয়াতি কাফেলার ব্যবস্থানায় খরনা নতুন পুকুরপাড় চত্ত্বরে আগামীকাল (১৫ জানুয়ারি) মঙ্গলবার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার সাবেক শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া দারুল হেদায়া মাদানীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী, চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মফজল আহমদ।

আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার শিক্ষক মাওলানা জুবাইর আহমেদ, মাওলারা জামালুল মোস্তফা, মাওলানা আনিসুল হক ও মাওলানা বেলাল উদ্দীন মাসরূর উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার প্রধান পরিচালক ও অত্র এলকার কৃতিসন্তান মাওলানা হাফেজ তাহের আজিজী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন অত্র সংগঠনে সভাপতি মুহাম্মদ মোস্তাক আহমেদ। সম্মেলনকে সার্বিকভাবে সফল করার জন্য তিনি সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিতি ও দু'আর আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ