বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৮৯ প্রাথমিকে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতার ওপর সরকার দলীয় নেতার নৃশংস হামলা দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাজুড়ে নিয়মিত অভিযান ও মনিটরিং চলবে’  হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান ৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা ‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা

সুদানে রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে সৃষ্ট সরকার বিরোধী বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী।

গতকাল শনিবার (১২ জানুয়ারি) সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেওয়া তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ ডিসেম্বর দেশটিতে রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করেন সুদানের হাজার হাজার নাগরিক। মূলত এর পরেই দেশটিতে পুলিশ সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়

এ দিকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম বলছেন, ‘গেল মাসে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’

অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়, এবারের বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে। মূলত এর পর থেকেই দেশটিতে রুটির দাম কমানোর জন্য বিক্ষোভের শুরু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ