শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

প্রাক-প্রাথমিকে ভর্তির বয়স কমলো, নিয়োগ ২০ হাজার শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিশুদের ভর্তির বয়স এক বছর কমবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

আজ রোববার (১৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুহাম্মদ জাকির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আকরাম-আল-হোসেন জানান, কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে বর্তমানে বিদ্যমান শিশুদের বয়স পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকার সকলের জন্য শিক্ষা দিতে পেরেছে, মানসম্মত শিক্ষা অর্জন করা এখন সরকারের মূল লক্ষ্য।

সচিব আরো বলেন, ‘শিক্ষকদের বেতন–বৈষম্য অচিরেই নিরসন করা হবে। শিগগিরই নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে। এ বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ