শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নওগাঁয় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ শহরের বহুল আলোচিত ‘রুমি জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরির ঘটনায় লুন্ঠিত ৫শ’ ভরি সোনার মধ্যে ১১৩ ভরি স্বর্নলংকার এবং সোনা বিক্রির ৭ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
ঘটনায় ৮ জন সোনা চোরকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন তার সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য প্রদান করেন। এটি নওগাঁ সদর মডেল থানা পুলিশের আরেক সাফল্য।

তিনি জানান, সোনা চুরির এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন, চোরদের সনাক্ত ও গ্রেফতার এবং সোনা উদ্ধারে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এরই এক পর্যায়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইয়ের নেতৃত্বে গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলার শরনখোলা থানার অন্তর্গত পূর্ব খোন্তাকাটা গ্রামের আব্দুর রউফ ফারাজির পুত্র স্বপন ফারাজীসহ ৮জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রুস্তমের নিকট থেকে স্বর্ন বিক্রির ১ লাখ ৭৮ হাজার টাকা, সাগরের নিকট থেকে ৩১ ভরি ১১ আনা স্বর্ন, ইউনুসের নিকট থেকে দেড় ভরি স্বর্ন ও স্বর্ন বিক্রির ৫ লাখ টাকা।

হানিফের নিকট থেকে দেড় ভরি স্বর্ন ও স্বর্ন বিক্রির ৭৭ হাজার টাকা এবং জামালের নিকট থেকে ৭৮ ভরি গলানো স্বর্ন উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ