শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

তাবলিগ ইস্যুতে দেওবন্দ সফর নিয়ে ধর্মমন্ত্রণালয়ে বৈঠক দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগের সঙ্কট নিরসন ও মাওলানা সাদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে ভারতের দারুল উলুম দেবওন্দ সফরের বিষয়ে বৈঠক বসছে ধর্মমন্ত্রণালয়ে।

আজ (১৩ জানুয়ারি) সকাল ১১ টার পর জরুরি এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

জানা গেছে, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে দেওবন্দ সফরকারী প্রতিনিধি দল সভায় উপস্থিত থাকবেন।

এতে সফরের চূড়ান্ত প্রস্তুতি, কর্মসূচি ও কী বিষয়ে প্রশ্ন করা হবে তা নির্ধারণ করা হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছে একটি সূত্র।

বৈঠকে উপস্থিত থাকবেন মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা আশরাফ আলী।

এছাড়া ধর্মসচিব মো. আনিসুর রহমান ও এডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামানের উপস্থিত থাকার কথা রয়েছে।

তাবলিগের সঙ্কট নিরসনে গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখান থেকে ১৫ জানুয়ারি প্রতিনিধি দলকে দেওবন্দ পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা সিদ্ধান্ত নিয়ে ফিরলে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ