রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

১০ লাখ স্থায়ী অভিবাসী নিচ্ছে কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি কানাডার পার্লামেন্ট ঘোষণা দিয়েছে আগামী তিন বছরের মধ্যে ১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, কানাডার পার্লামেন্টে ঘোষণা দেয়া হয়েছে আগামী তিন বছরের মধ্যে ১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নিতে চায় তারা। যা দেশটির প্রত্যেক বছরের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ।

২০১৭ সালে কানাডা ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষকে স্থায়ী অভিবাসীকে দিয়েছে। অনুমান করা হচ্ছে, চলতি বছরে যে সংখ্যা দাঁড়াবে ৩ লাখ ৫০ হাজারে। তাছাড়া ২০২০ সালে যে ৩ লাখ ৬০ হাজার আর পরের বছর ৩ লাখ ৭০ হাজারের বেশি স্থায়ী অভিবাসী নেবে দেশটি। সংখ্যার হিসেব বিবেচনায় নিলে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী নেয়ার ঘটনা।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব (আইআরসিসি) বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, ‘নুতনভাবে আমাদের দেশে আসা অভিবাসীদের গোটা দেশের পক্ষ থেকে আগাম ধন্যবাদ। কানাডা দিন দিন একটি শক্তিশালী ও প্রতিধ্বনিশীল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। যা প্রত্যেকেই উপভোগ করবে।’

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন নিজেও একজন সোমালিয়ান অভিবাসী। পশ্চিমা বিশ্বের দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ যখন দিন দিন অভিবাসন নীতি কঠোর করছে, সেখানে উদার অভিবাসন নীতির জন্য জনপ্রিয়তা অর্জন করছে দেশটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ