রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত তুলসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারেন মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু নারী সদস্য ও ডেমোক্র্যাট নেত্রী তুলসি গাবার্ড।

শুক্রবার সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছু দিনের মধ্যেই এই ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করবো।’

প্রেসিডেন্টের আসনে বসলে ৩৭ বছর বয়সি তুলসিই হবেন কনিষ্ঠতম মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেশ কিছু কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছি। যুক্তরাষ্ট্রের মানুষ এখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি সেই সমস্যার সমাধান করতে চাই।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখনও প্রায় ২২ মাস পর, কিন্তু এখনই তার দামামা বেজে উঠেছে। শুধু গাবার্ডই নন, ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট টিকিটে দাঁড়ানোর জন্য উদগ্রীব হয়েছেন আরও বেশ কয়েক জন নেতানেত্রী।

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, সেনেট সদস্য বার্নি স্যাডার্স এবং ব্যারাক ওবামার সময় গৃহসচিবের দায়িত্বে থাকা খুলিয়ান কাস্ত্রো জানিয়েছেন, তারাও প্রেসিডেন্ট পদে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে একটি তথ্য সন্ধানী কমিটির সদস্য হিসেবে সিরিয়া গিয়েছিলেন গাবার্ড। সেখানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখাও করেন তিনি। পাশাপাশি সিরিয়ার উদ্বাস্তু এবং বিরোধী দলের নেতাদের সঙ্গেও দেখা করেন। তবে আসাদের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে তার সমালোচনাও হয় বিস্তর।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ