শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিএনপি কোনো রাজনৈতিক দল নয়: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি কোনো রাজনৈতিক দল নয়; এটি আওয়ামী লীগবিরোধী একটি প্ল্যাটফরম মাত্র বলেছেন, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

তিনি আরো বলেন, নির্বাচনে হেরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল দুপুরে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিএনপি একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। উন্নয়নের পর জাতি যে রায় দিয়েছে তার ধারাবাহিকতা ধরে রেখে সরকারের মহাপরিকল্পনাগুলো অচিরেই সম্পন্ন করা হবে।

সবাইকে একযোগে কাজ করার অহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা মাদক নির্মূলে কাজ করব। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সে’ নীতি গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ