শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিঙ্গাপুরের প্রবাসীরা প্রথমে ভোটার হচ্ছেন: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী এপ্রিল থেকে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের ভোটার করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ইসিসচিব হেলালুদ্দীন।

প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকে ভোটার করা হবে। এরপর দুবাই প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু হবে।

আজ বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে তাদেরকে ভোটার করতে একটি টিম সিঙ্গাপুর যাবে। এরপর দুবাই প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে।

তিনি আরো জানান, আগামী সপ্তাহে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ৬, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ