শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

গার্মেন্ট শিল্প ধ্বংস হলে উন্নয়ন ব্যাহত হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গতকাল এক বিবৃতিতে বলেছেন, গার্মেন্ট শিল্পে বার বার বিক্ষোভ-অবরোধ হচ্ছে।

শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নিয়ে তাদেরকে যথাযথ নিয়মে পারিশ্রমিক প্রদানের মাধ্যমে পরিপূর্ণ কাজে লাগালে দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব।

গার্মেন্ট শিল্পই হচ্ছে বাংলাদেশের জন্য বৈদিশিক মুদ্রা উপার্জনের বৃহত্তম খাত। যেখানে অন্তত ৩ লাখ জনশক্তির কর্মসংস্থান। তিলে তিলে গড়ে উঠা এ শিল্প দেশ-বিদেশী কোনো চক্রান্তে ধ্বংস হলে একদিকে বৈদিশিক মুদ্রা অর্জন বন্ধ হবে, অন্যদিকে বেকারত্বের বোঝা ভারী হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইতোমধ্যে অনেকগুলো গার্মেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও অনেকগুলো বন্ধ হওয়ার প্রক্রিয়াধীন। দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে।

আন্দোলন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতি হবে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ত ব্যাহত হবে। তাই অতিসত্বর সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে জাতির বৃহত্তর স্বার্থে গার্মেন্টগুলো টিকিয়ে রাখতে হবে। তাদের বেতন কাঠামো সঠিক মাত্রায় নির্ধারণ ও পরিশোধের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করে এ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ