শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফোরজির চালু হওয়ায় সরকারের আয় বেড়েছে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে ফোরজি চালু হওয়ার সুফল গ্রাহকের পাশাপাশি সরকারও ভোগ করছে। গত অর্থবছরের মাঝামাঝিতে ফোরজি চালু হওয়ার সময় স্পেকট্রামের নিলাম অনুষ্ঠিত হয়।

এই এক নিলাম থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয় প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।

বিটিআরসি সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে শুধু স্পেকট্রাম থেকে আয় করেছে তিন হাজার ৫২০ কোটি ৬৪ লাখ টাকা। এবছর তারা আয় করেছে ছয় হাজার ৪৪৫ কোটি টাকা

অন্যদিকে অপারেটরগুলোর রেভিনিউ শেয়ারিং ছিল বিটিআরসির দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত। সেখান থেকে সর্বশেষ অর্থবছরে দুই হাজার ৫০১ কোটি ৫০ লাখ টাকা আয় হয়েছে।

এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে অন্য খাতগুলোর মধ্যে লাইসেন্স ফি থেকে ১৭৪ কোটি ২ লাখ টাকা, লাইসেন্স অ্যাক্যুইজিশন ফি থেকে ৯৯ কোটি ৭৬ লাখ টাকা।

এবং  প্রশাসনিক ও অবৈধ অপারেশনজনিত জরিমানা হিসেবে ২০ কোটি ২০ লাখ, বিলম্ব ফি বাবদ ২৩ কোটি ৪৫ লাখ, অ্যাপ্লিকেশন ও মূল্যায়ন ফি বাবদ ২৩ লাখ, মার্জার ফি থেকে এক কোটি ৮৮ লাখ রাজস্ব আহরণ করে। অন্যান্য খাত থেকে আয় এসেছে প্রায় ৯৯ কোটি টাকা।

অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে এই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার রাজস্ব আয় হয় চার হাজার ৬৬ কোটি টাকা। এর মধ্যে স্পেকট্রাম থেকে ৯৪৯ কোটি ২৫ লাখ ও রেভিনিউ শেয়ারিং থেকে দুই হাজার ৬৪৮ কোটি ৯০ লাখ।

-আরএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ