শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নতুন মন্ত্রিসভার জন্য একান্ত সচিব নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে।

মন্ত্রিসভার ৪৬ সদস্যের পিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।

গত সোমবার নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৪৭ জন। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৫ জন থাকলেও তাদেরও নতুন পিএস নিয়োগ দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

‘দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ দেয়া হয়ে থাকে।

মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন এই পদে থাকবেন বা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ ৩১ জন, যদিও এর মধ্যে চারজন ২০০৯ সালের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ