শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ঋণচুক্তির শর্তসমূহ অনুকূলে রাখার নির্দেশ অর্থমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের বৈদেশিক ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে ইআরডির কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, আপনাদের শক্ত অবস্থানে থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও বৈদেশিক ঋণ সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, যাতে বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকে।

ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখতে হবে।’ সভায় ইআরডি সচিব মনোয়ার আহমেদ বিভাগের চলমান কার্যক্রমের বিষয়ে ব্রিফ করেন।

অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে এক ঘণ্টার জন্যও বিলম্ব করেনি। বাংলাদেশের বৈদেশিক ঋণ-জিডিপির অনুপাত মাত্র ১৩ দশমিক ২ শতাংশ।

যেখানে ঝুঁকিমুক্ত মাত্রা হলো ৪০ শতাংশ। তাই ইআরডিকে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ঋণ সক্ষমতার বিষয়টি তুলে ধরতে হবে।

ইআরডি কর্মকর্তাদের দেশের ঋণ সক্ষমতার অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ঋণ সক্ষমতা ধরে রাখুন। তাহলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ