শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। সামনে তিন মাসের মধ্যে প্লানিং করতে হবে। আর পরের সাড়ে ৪ বছর হবে বাস্তবায়নের বছর।’

আজ মঙ্গলবার দুপুরে নতুন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জ্বালানি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

অসম্ভবকে সম্ভব করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘২০২১ সালকে টার্গেট করে বিশেষ প্লান থাকতে হবে। আমি এবার জ্বালানিতে বেশি সময় দেব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শুক্রবার-শনিবারেও কাজ করার জন্য মানসিকতা রাখতে হবে। পুরোনো ধাচের ধ্যান-ধারণা বদলাতে হবে। এবার সরকার দুর্নীতির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখবে। আপনাদের সেভাবে কাজ করতে হবে।’

এর আগে সকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলাসহ বিভিন্ন দপ্তর পরিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ