শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

খুলনার মেয়র তালুকদার খালেকের স্ত্রী উপমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তালুকদার আবদুল। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তার স্ত্রী হাবিবুন নাহারও। খুলনা মহানগরীর মুন্সীপাড়া এলাকার নিঃসন্তান এই দম্পতি বাস করেন একটি ভাড়া বাড়িতে।

হাবিবুন নাহার উপমন্ত্রী হিসেবে সোমবার শপথ নেন। খুলনায় চলছে নানা আলোচনা রাজনৈতিক এ দম্পতিকে ঘিরে। তাদের নিয়ে প্রশংসা এখন পুরো এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ পর্যন্ত তালুকদার আবদুল খালেক তৎকালীন খুলনা পৌরসভার মহসিনাবাদ ইউনিয়নের কমিশনার ছিলেন। এরপর বাগেরহাট-৩ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ ও ২০১৪ সালে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে। তারপর ২০০৮ খুলনা সিটি মেয়র নির্বাচিত হন তিনি। ২০১৩ সালে পরাজিত হলেও সর্বশেষ ২০১৮ সালের মে মাসে সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ