বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ময়মনসিংহে ৩০ মসজিদে মাসব্যাপী সিরাত মাহফিলের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ প্রতিনিধি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাত সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ মহানগরীর ৩০টি মসজিদে মাসব্যাপী সিরাত মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে ‘সীরাতকেন্দ্র’-এর আয়োজনে সম্মানিত আলোচকদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ জুলাই) বাদ এশা ময়মনসিংহ মহানগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বছরব্যাপী সীরাতকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম চলমান থাকলেও রমজান ও রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিশেষ কিছু মাঠপর্যায়ের কর্মসূচি গ্রহণ করা হয়। এর ধারাবাহিকতায় আগামী রবিউল আউয়াল মাসে ইত্তেফাকুল উলামার তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগরীর ৩০টি মসজিদে সিরাত মাহফিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্ধারিত মসজিদগুলোতে নির্বাচিত আলোচক ও সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হবে বলে আয়োজকরা জানান।

মতবিনিময় সভায় আলোচকবৃন্দ, মুরুব্বি উলামায়ে কেরাম, সীরাতকেন্দ্রের পরিচালনা পরিষদের সদস্যসহ প্রায় ৩৫ জন আলেম অংশ নেন। সভায় সিরাত মাহফিল বাস্তবায়ন, আলোচনার বিষয় নির্বাচন, মসজিদভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত দেওয়া হয়।

আয়োজকরা জানান, সভায় পাওয়া পরামর্শগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী রবিউল আউয়াল মাসজুড়ে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন মসজিদে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ