শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

অবৈধ সম্পদের মামলায় মওদুদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের উপস্থিতিতে তদন্তকারী কর্মকর্তাকে জেরা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুবের আদালতে এ জেরা করা হয়।

আসামিপক্ষে সিনিয়র আইনজীবী আবদুর রেজ্জাক খান তদন্ত কর্মকর্তাকে এ জেরা করেন। এদিন জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৩ জুলাই মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও তার উৎস জানাতে নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ২৩ জুলাই তিনি দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন।

জানা যায়, চার্জশিট দাখিলের পর উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সাল থেকে প্রায় ছয় বছর এ মামলার বিচারকাজ স্থগিত ছিল।

২০১৪ সালে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হয়। ২০১৭ সালের ২১ জুন এ মামলায় মওদুদ আহমদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ