শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সোমবার নতুন মন্ত্রীসভার শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকালে জানা গেল সোমবার শপথ গ্রহণ করবে নতুন মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন বিকেল সাড়ে ৩টায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা শপথ নেন। এরপর সংসদীয় দলের বৈঠক হয়।

বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিকালে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মন্ত্রিসভার বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির বৈঠকে জনগণের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে বলেছেন।

এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগ সভাপতিকে এ আমন্ত্রণ জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ