শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

সায়ীদ উসমানের 'ছোটটো বেলার স্বপ্নরঙিন দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আয় ফিরে আয় ছোটটো বেলার স্বপ্নরঙিন দিন
তোর বিরহ আমার বুকে বাজায় দুখের বীণ
আজ বয়সের সিঁড়ি ভেঙে এলাম অনেক দূর
বাজলো মনের বনের ভাঁজে অবাক করুণ সুর।

পাঠশালাতে গিয়ে আমি খাতার পাতা ছিড়ে
নাও বানিয়ে ভাসিয়ে দিতাম নদীর অলস তীরে
নাওটি আমার ভেসে যেতো ভাসতো আমার মন
এখন আমায় কাঁদায় আমার হারিয়ে যাওয়া ক্ষণ।

উড়োজাহাজ বানিয়ে দিতাম উড়িয়ে বাতাস জুড়ে
নীল আকাশের কাছাকাছি যেতো উড়ে উড়ে
মনের বনে উঠতো জেগে আকাশ ছোঁয়ার পণ
এখন আমায় কাঁদায় আমার হারিয়ে যাওযা ক্ষণ।

খেলার সাথি সবাই মিলে বানিয়ে মাটির ঘর
ভাত পাকাতাম মাটি দিয়ে লাকড়ী হতো খড়
চামুচ হতো কাঁঠাল পাতা ধূলো হতো ঝোল
অতীত আমার স্মৃতির পাতায় দেয় যে করুণ দোল।

কানামাছি খেলায় সবাই করতো কী হইচই
ছোটটো বেলার স্বপ্নরঙিন দিন লুকালো কই?
এসব ভেবে আমি এখন ভীষণ উদাস হই।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ