শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রোববার নতুন সরকারের শপথগ্রহণের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনে জয়ী সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। একই সঙ্গে সংসদ সদস্যদের নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে গ্রেজেট প্রকাশের কাজও শুরু করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পড়াতে হবে।

দু’একদিনের মধ্যেই নির্বাচিত সদস্যদের গেজেট জারি করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এর প্রস্তুতিও শুরু করেছে তারা। গেজেট প্রকাশের পরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।

সংবিধান অনুযায়ী গ্যাজেট প্রকাশের তিন দিনের মাথায় শপথ পড়তে হয়। সে অনুযায়ী গ্যাজেট প্রকাশ হতে পারে দুইদিন পর। আর এর তিনদিন পরই শপথ পাঠ।

এদিকে বিএনপি পেয়েছে ছয় অাসন। আর জয়ীরা ঘোষণা দিয়েছে শপথ পাঠ করবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ