শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে ইসিতে আ.লীগ বিএনপির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে এসেছে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল।

রোববার ভোটগ্রহণে শুরু হওয়ার পর পরই আওয়ামী লীগ, বিএনপির প্রতিনিধি দলও চলে আসে ইসিতে। একে একে ইসি কর্মকর্তারাও আসতে থাকেন।

জানা যায়, আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপ-পরিষদের টিম লিডার আখতারুজ্জামানের নেতৃত্বে এসেছে প্রতিনিধি দল। নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সেখানে তারা থাকবেন।

বিএনপির প্রতিনিধি টিমের নেতৃত্বে রয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সাংবাদিকদের তিনি জানান, তাদের প্রতিনিধিরাও আট ঘণ্টা করে দলের পক্ষ থেকে ভোট গণনা শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ