শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘জনগণ আ. লীগের পক্ষে; বিএনপিকে প্রত্যাখ্যান করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শেখ হাসিনার বড় অবদান।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। দেশের উন্নয়ন করেছে। আর তাই মানুষ উন্নয়নের পক্ষ নেবে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, জনগণ ঐক্যফ্রন্ট-বিএনপির ডাকে সাড়া দেয়নি। তাদেরকে প্রত্যাখান করেছে। আর এ কারণে তারা সন্ত্রাস-সংষর্ষের পথ বেছে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মী নিহত ও আহত হয়েছেন।

এছাড়া ভোট কেন্দ্রে ও নিরাপত্তা রক্ষা বাহিনীর ওপর ঐক্যফ্রন্ট-বিএনপি হামলা করেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়ন হয়। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নিত করেছে আওয়ামী লীগ। উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের জনগণ সফলভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। বিএনপিকে পত্যাখান করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ