শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় ৩ পোশাক শ্রমিক নিহত, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। পোশাক শ্রমিক বহনকারী ওই দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ