শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শুক্রবার সকাল থেকে বন্ধ হচ্ছে প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে কাল থেকে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে আর প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা। সকাল ৮টার পর নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা হতে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, বিষয়টি রিটার্নিং অফিসার ব্যাপক প্রচারের প্রার্থী ও রাজনৈতিক দলকে অবহিত করবে। ওই সময়ের মধ্যে কোনো ব্যক্তি হিংস্রতামূলক কাজ বা বিশৃঙ্খলা করতে পারবে না। ভোটার, নির্বাচনী কাজ বা দায়িত্ব সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কেউ অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবে না।

কোনো ব্যক্তি ওই বিধানাবলী লঙ্ঘন করলে অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দল্ডিত হবে।

উল্লেখ্য, আগামী রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে ইসি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ