শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভোটে অশান্ত পরিবেশ যেন সৃষ্টি না হয়: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটের আগে পরে শান্ত পরিবেশ বজায় রাখবেন। কোনো অশান্ত পরিবেশ যেন সৃষ্টি না হয় বলে আহ্বান জানিয়েছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয়ের মুখ্য সচিব মুহাম্মদ নজিবুর রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন, কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।

কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া যেন থেমে না যায় তার দায়িত্ব আপনাদের নিতে হবে। তিনি
আরো বলেন, ‘দেশের মানুষের উন্নয়নে কাজ করছি। মানুষ যাতে ভালো থাকে সে জন্য কাজ করে যাচ্ছি। ১০ বছর টানা ক্ষমতায় থেকে কাজ করায় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষও বুঝতে পারছে তার জীবনমান উন্নয়ন হচ্ছে।’

শেখ হাসিনা আরো বলেন, আমরা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছি। এ বর্ষটি আমরা ভালোভাবে পালন করতে চাই। এটাই আমাদের আশা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ