শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রচারের শেষ দিনে ৪ জেলায় শেখ হাসিনার ভিডিও কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিনে চার জেলায় জনসভা করবে আওয়ামী লীগ, তাতে ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় ভিডিও কনফারেন্সে অংশ নেবেন শেখ হাসিনা।

এসব জনসভায় সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ নেতারা এবং নির্বাচনি এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এর আগে বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কুষ্টিয়ার নির্বাচনি জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ