শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১৮৩ ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির ১৮০টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর রাতে আনোয়ারা বেগমের মালিকানাধীন চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মূহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ সাতজনের মালিকানাধীন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইপিজেড থেকে ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনের ১৮৩টি ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ