রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

বরিশালে ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের গৌরনদীতে আগ্নেয়াস্ত্র, জাল টাকা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকায় র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন, গৌরনদীর কটস্থলের বাসিন্দা ইঙ্গল মাঝির ছেলে মো. হিরা মাঝি (৩৮) ও তার সহযোগী মো. লিয়াকত আলী বেপারির ছেলে মো. বিপ্লব বেপারি (২৬) এবং গৌরনদীর সুন্দরদী এলাকার সন্তোষ কুমার মিত্রের ছেলে পলাশ কুমার মিত্র (২৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর ল’ অফিসার মো. তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১২২ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ২৫ হাজার টাকার জাল নোট, মাদকদ্রব্য বিক্রিত ৫৬ হাজার ৭৮৫ টাকা, ১১টি সিম ও ১২টি মোবাইল পাওয়া যায় তাদের কাছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে আটকরা কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। পাশাপাশি আটকদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায়  মামলা দায়ের করেছেন।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ